বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

নওগাঁয় পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুন, ২০২৪



অন্তর আহমেদ, নওগাঁ : নওগাঁয় গরুর পচা মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে শহরের ঢাকা বাস স্টার্ন্ড এলাকায় পচা মাংস বিক্রি করার সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাংস বিক্রেতাকে আটক করে প্রশাসনকে ফোন দিলে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মো: শওকত মেহেদী সেতু গরুর পচা মাংস বিক্রি করায় সদর ভবনীপুর গ্রামের আব্দুর আজিজের ছেলে আব্দুর রশিদকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো: শওকত মেহেদী সেতু জানান, আব্দুর রশিদের কাছে থাকা ৭৫ কেজি গরুর মাংস জব্দ করে  ভবিষ্যতে পচা মাংস বিক্রি না করার জন্য সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।
এ সময় সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এবং ভেটেরিনারি সার্জন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews