1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নড়িয়ার চন্ডিপুরে জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নড়িয়ার চন্ডিপুরে জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল

শরীয়তপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পাঁচগাঁও, চন্ডিপুর জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বাদ জোহর চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাঁচগাঁও চন্ডিপুর জিয়া স্মৃতি সংসদের সভাপতি ও নড়িয়া উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম মিলন ছৈয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ দেওয়ান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক যুবরাজ দেওয়ান, শরীয়তপুর জেলা ছাত্রদলের আহবায়ক এইচএম জাকির।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ নিক্সন খান, সাধারণ সম্পাদক মাহাবুব রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হাকিম, উপজেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার,পাঁচগাঁও চন্ডিপুর জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ওয়াসিম হাওলাদার প্রমূখ।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ কাদির ফকির ও সাধারণ সম্পাদক হাচান মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন, কেদারপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ রুবেল ঢালী।

এসময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং এই অপূরণীয় ক্ষতির বেদনা যেন আল্লাহ সহজ করে দেন এ মর্মেও বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট