1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
দেশের বৃহত্তর স্বার্থ ও কল্যাণের জন্য তারেক রহমানের উত্তরবঙ্গের সফর স্থগিত হয়েছে - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

দেশের বৃহত্তর স্বার্থ ও কল্যাণের জন্য তারেক রহমানের উত্তরবঙ্গের সফর স্থগিত হয়েছে

সিরাজগঞ্জ থেকে খ.ম.একরামুল হক :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

বিএনপির  স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নির্বাচনের মধ্য দিয়ে যখন কোন সরকার আসে, সেই সরকারের প্রতি মানুষের আস্থা  আসে, বিদেশদেরও আস্থা  আসে। দেরিতে হলেও দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে,  সেই নির্বাচনকে প্রতিহত করার জন্য নানা রকম পায়তারা চলছে। সেই পায়তারাই একটি অংশ ছিল, তারেক রহমানের উত্তরবঙ্গে সফর বাতিল করা। তারেক রহমানে উত্তরবঙ্গ সফর ছিল একটি পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া। এটি কোন রাজনৈতিক কর্মসূচি ছিল না। তারপরও একদি দল নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে। পরে নির্বাচন কমিশন এই সফর বাতিলের অনুরোধ করলে দেশের বৃহত্তর স্বার্থ ও কল্যাণের জন্য তারেক রহমানের উত্তরবঙ্গের সফর স্থগিত করা হয়। শনিবার দুপুরে ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ পৌর এলাকার আলমাহমুদ
এভিনিউ তার নিজ বাসভবনে এ সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশের মানুষ তারেক রহমানের প্রতি যে আস্থা  রেখেছে। উনার যেসব রাজনৈতিক কর্মসূচিগুলো প্রচার হচ্ছে, সেগুলো বাস্তবায়ন করা গেলে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মতো তারেক রহমানও দেশের মানুষের হৃদয়ের মনে কোথায় স্থান করে নেবে। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মজিবর রহমান লেবু, ভিপি অমর কৃষ্ণ দাস,নাজমুল হাসান তালুকদার রানা, জেলা স্বে”ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লা আল কায়েস, যুগ্ম আহবায়ক রঞ্জু হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট