বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

ঝিনাইগাতীতে মামলা ও কারাবরণের শিকার বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়নে আওয়ামী লীগের শাসনামলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের মাধ্যমে এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় পাঁচ শতাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলায় প্রায় ৭৫০ জন নেতাকর্মীকে আসামি করা হয়। দায়েরকৃত মামলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয় মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন বিল্লালের বিরুদ্ধে। তার নামে সর্বমোট ২২টি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।
অন্যদিকে, কারাবরণের ক্ষেত্রে সর্বোচ্চ ভোগান্তির শিকার হন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামিম মোস্তাফা। তিনি বিভিন্ন মামলায় মোট ১০৫ দিন কারাভোগ করেন। এছাড়া সর্বশেষ ২০২৪ সালে কারাবরণ করেন সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
মামলা ও কারাবরণের শিকার বিএনপি নেতাকর্মীদের সম্মানে এবং সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গজনী অবকাশ কেন্দ্রের শিশু পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও শেরপুর-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল।
উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান, আব্দুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া ও মিলনমেলায় শুধুমাত্র মামলা ও কারাবরণের শিকার বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা তাদের ওপর চালানো নির্যাতন, হয়রানি ও রাজনৈতিক মামলার অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।  অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews