শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪



গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
“সুন্দর  প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন” এই প্রতিপাদ্য নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় এবং প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলার গোবিন্দগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সদস্য গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি। প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্তের সভাপতিত্বে¡ এবং সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান এম.এ মতিন মোল্লা ও আওয়ামীলীগ নেতা প্রধান আতাউর রহমান বাবলু। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী চ্যানেল আই’র গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন। অলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি শাহ আলম সরকার সাজু, চ্যানেল আই দর্শক ফোরামের গাইবান্ধা জেলা সভাপতি এম. আব্দুস সালাম, উপজেলা নিকাহ্ ও রেজিস্ট্রার সমিতির সভাপতি কাজী আজিজার রহমান, অ্যাডভোকেট চৌধুরী জাকিউল ইসলাম সাথীন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার, সাংবাদিক এসোসিয়েশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জল হক প্রধান, রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি নূর আলম আকন্দ, সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য কাজী আসাদুজ্জামান উল্লাস, আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক বিষ্ণু নন্দী, শামীম রেজা ডাফরুল, তাহেদুল ইসলাম, এবিএস লিটন, মানিক সাহা, মশিউর রহমান বাবু প্রমুখ। শেষে শ্রীমুখ হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ, বনজ এবং ওষধি  গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলোকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews