বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

শেরপুরের তিন সীমান্তাঞ্চলে জেঁকে বসেছে হিমেল বাতাস ও ঘন কুয়াশা

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬



শেরপুর জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ি উপজেলায় তীব্র শীতের প্রকোপে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। ভারতের মেঘালয় পর্বতের পাদদেশে অবস্থান করায় এসব এলাকায় উত্তর দিক থেকে হিমেল বাতাস প্রবলভাবে বইছে। এর সঙ্গে ঘন কুয়াশা ও কুয়াশার মতো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীতের তীব্রতা আরও বেড়ে গেছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় শীত সহনীয় পর্যায়ে নামছে না। বিশেষ করে সীমান্তবর্তী ও পাহাড়ঘেঁষা গ্রামগুলোতে শীতের দাপট সবচেয়ে বেশি। ঘর থেকে বের হতে পারছেন না অনেক মানুষ। কাজে যেতে না পারায় দিনমজুর, কৃষিশ্রমিক ও ভ্যানচালকরা চরম আর্থিক সংকটে পড়েছেন।

শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশি কষ্টে আছেন দরিদ্র ও ছিন্নমূল মানুষ, শিশু ও বৃদ্ধরা। অনেকেই পুরোনো কাপড় কিংবা পাতলা চাদর গায়ে দিয়ে রাত কাটাচ্ছেন। শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ঠাণ্ডাজনিত জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রোগীর ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

ঘন কুয়াশার কারণে সড়কপথে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে। অনেক অভিভাবক শিশুকে স্কুলে পাঠাতে অনীহা প্রকাশ করছেন।

স্থানীয়দের অভিযোগ, শীতের তীব্রতায় সরকারি – বেসরকারি বিভিন্ন সংগঠনের শীত বস্ত্র বিতরণের জন্য,  দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন এই অঞ্চলের মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews