1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঝাউডাঙ্গায় ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক-লায়ন মোঃ গনি মিয়া বাবুল নওগাঁয় চুক্তির শর্ত ভেঙে ভবন নির্মাণ, পরিচালকের বিরুদ্ধে মামলা ফ্ল্যাট ও দোকান বুঝে না পাওয়ায় দিশেহারা দুটি নতুন ভবনের উদ্বোধন বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান  মুসলিম ঐক্যের আহ্বানে আক্কেলপুরে সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের ইফতার স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা, পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্বে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিলেটে জুড়ে মৌসুমের শুরুতে বৃষ্টির ছোঁয়া, চা বাগান গুলোতে ফিরে পেয়েছে সবুজের সমারোহ হেযবুত তওহীদের দুই সদস্যকে জবাই করে হত্যাকান্ডের এখনো বিচার পায়নি ভুক্তভোগীর পরিবার পাবনা শহরে তীব্র যানজট জনজীবন স্থবির হয়ে পড়েছে আড়াইহাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির বৈঠক চলছে।

আজ মঙ্গলবার গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বেলা ১২ টা ৩৮ মিনিটে বৈঠকটি শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য  শায়রুল কবির খান জানিয়েছেন, স্থায়ী কমিটির বৈঠকটি জরুরিভাবে হচ্ছে।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান,  মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর ।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট