বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ :
প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন নগরের খেলার মাঠ ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের ২৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর এসডি থাকা ১০১ কর্মকর্তাকে দায়িত্ব বণ্টন ! চিকন্দী সরাফ আলী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাড. আরিফুর রহমান পাবনায় বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন ! প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: সরাসরি সম্প্রচার উপভোগ করল দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা  পীরগঞ্জে প্রাণিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত !

নালিতাবাড়ীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪
হাফিজুর রহমান লাভলু ,শেরপুর
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় নবাগত ইউএনও মাসুদ রানা’র সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩ জুন) বিকেলে উপজেলা হলরুম মেঘমালায় ইউএনও মাসুদ রানা’র সভাপতিত্বে সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও নানা বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি আঃ মান্নান সোহেল, সহ সভাপতি বিপ্লব দে কেটু, আমিরুল ইসলাম, এম সুরুজ্জামান, আঃ মোমেন, জাফর আহমেদ, এম উজ্জল, অভিজিত সাহা, শাহাদাত হোসেন, রবিউল ইসলাম প্রমুখ।  এসময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় নব যোগদানকৃত নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা এলাকার উন্নয়ন, জনসেবাসহ অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews