বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্ব খাদ্য দিবস: খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই উন্নয়ন গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি

বাউফলে বিএনপির ধানের শীষের প্রার্থী শহিদুল আলম তালুকদারের মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫




‎পটুয়াখালী–২ (বাউফল) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
‎সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ১.৩০ ঘটিকায় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
‎এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাসুন সরকার (কুট্টি) ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মিজানুর রহমান লিটু, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, বাউফল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস, উপজেলা ছাত্রদলের সাবেক উপজেলাসভাপতি জনাব সাইফুর রহমান জুরান,পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ উপজেলা জিয়া মঞ্জের আহ্বান জনাব মোঃ ফিরোজ, দলের আহ্বায়ক মোঃ আশরাফ সরদার, বিএনপির সদস্য সালমা আলম লিলিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
‎মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। এ সময় তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews