মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি!

মিথ্যা মামলায় সাড়ে তিন মাস কারাবন্দি ছাত্রদল নেতা পি এম মহিউদ্দিন

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫




বেতাগী সানকিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পি এম মহিউদ্দিন অভিযোগ করেছেন, তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও কারাবন্দি ছিলেন।
তিনি জানান, ছাত্রজীবনের শুরুতেই তাকে রাজনৈতিকভাবে দমন করার উদ্দেশ্যে পল্টন থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রথমে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। সেখানে সাত দিন অবস্থানের পর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। কাশিমপুরে তিনি টানা তিন মাস সাত দিন কারাবন্দি ছিলেন। সব মিলিয়ে তিনি সাড়ে তিন মাসের বেশি সময় কারাভোগ করেন।
পি এম মহিউদ্দিন আরও জানান, দায়ের করা ওই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন এক নম্বর আসামি এবং তিনি নিজে ছিলেন ৮৮ নম্বর আসামি। তাঁর দাবি, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হয়রানি করতেই মামলাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা হয়েছিল।
কারাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, কারাগারের প্রতিটি দিন ছিল কষ্টকর ও নির্যাতনমূলক। তবে গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন থেকে তারা সরে আসেননি।
এ বিষয়ে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews