1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চাঁদপুর পৌরসভার মেয়র হলেন নৌকার জিল্লুর রহমান - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জয়পুরহাটে আগামী ২রা মে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ পীরগঞ্জে মহান মে দিবস পালিত জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত টাঙ্গাইলে মহান মে দিবসে নির্মাণ শ্রমিক ফেডারেশনের বর্ণাঢ্য আয়োজন লোভনীয় অফারের ফাঁদে গ্রামীণ নারীরা: বিকাশের মাধ্যমে প্রতারণা, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি ছাত্ররাজনীতি থেকে ইউরোপে বিএনপির সক্রিয় মুখ কাজী রেজাউল হক সাঈদ ক্যান্সারে আক্রান্ত জেলে পরিবারের গৃহবধূ: বাঁচাতে প্রয়োজন মানবিক সহায়তা বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাকরি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ৪৩৮২ কর্মকর্তা-কর্মচারী!

চাঁদপুর পৌরসভার মেয়র হলেন নৌকার জিল্লুর রহমান

চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০

চাঁদপুর: চাঁদপুর পৌরসভা নির্বাচনে ৩১ হাজার ২১২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে মো. জিল্লুর রহমান জুয়েল।

শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৫২ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন চাঁদপুর জেলা নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী মো. জিল্লুর রহমান নৌকা প্রতীকে পেয়েছে ৩৪ হাজার ৮২৫ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি পেয়েছেন তিন হাজার ৬১৩ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাকা প্রতীকে মেয়র প্রার্থী মামুনুর রশিদ বেলাল পেয়েছেন এক হাজার ২৩৩ ভোট।

উল্লেখ্য, পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন তিনজন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ৫০ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন ১৪ জন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সব কাউন্সিলরই বিজয়ী হয়েছেন। নির্বাচনে ভোটার সংখ্যার মধ্যে পুরুষ ৫৮ হাজার ১৪৪ জন। নারী ভোটার ৫৮ হাজার ৩৪৩ জন। সর্বমোট ভোটার সংখ্যা এক লাখ ১৬ হাজার ৪৮৭ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট