মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি!

জয়পুরহাট-২ আসন থেকে বিএনপির মনোনয়ন সংগ্রহ করলেন সাবেক সচিব-আব্দুল বারী

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে বিএনপির প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেন সাবেক সচিব আব্দুল বারী। রোববার দুপুরে জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসানের নিকট থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি।

এসময় তাঁর সাথে ছিলেন সহধর্মিণী নাজমা বেগম, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আব্দুল বারী বলেন, ১৭ বছর জনগন ভোট দিতে পারেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১দফা ঘোষনা করেছেন। বিএনপি ক্ষমতায় আসলে তা বাস্তবায়ন হবে। সে ক্ষেত্রে দেশের সব সমস্যা সমাধান হবে এবং দেশের উন্নয়ন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews