সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

সিরিয়ায় মার্কিন হামলায় অন্তত ৫ আইএস সদস্য নিহত

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫



আন্তর্জাতিক নিউজ ডেস্ক :   সিরিয়ার একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গত সপ্তাহান্তে মার্কিন সেনাদের ওপর প্রাণঘাতী হামলার জেরে গতকাল রাতভর চালানো মার্কিন হামলায় ইসলামিক স্টেট (আইএস)-এর অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে একটি সেলের নেতাও রয়েছে।

মার্কিন বাহিনী জানিয়েছে, ১৩ ডিসেম্বরের হামলায় দুই মার্কিন সেনা ও এক মার্কিন বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে তারা আইএস-এর ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলাকে ‘খুবই কঠোর প্রতিশোধ’ হিসেবে বর্ণনা করেছেন।

এটি ছিল গত বছর ডিসেম্বর মাসে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর প্রথম এমন ঘটনা। সিরীয় কর্তৃপক্ষ জানায়, (১৩ ডিসেম্বরের) হামলাকারী ছিলেন নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ছিল, যাকে তার ‘চরমপন্থি ইসলামী মতাদর্শের’ কারণে চাকরিচ্যুত করার কথা ছিল।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর প্রধান রামি আবদেল রহমান এএফপি-কে বলেন, ‘পূর্ব সিরিয়ার দেইর এজ-জর প্রদেশে চালানো হামলায় ইসলামিক স্টেট গোষ্ঠীর অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন একটি সেলের নেতা, যিনি ওই এলাকায় ড্রোন পরিচালনার দায়িত্বে ছিলেন।

এদিকে, এক সিরীয় নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, মার্কিন হামলাগুলো সিরিয়ার বিস্তীর্ণ বাদিয়া মরুভূমিতে অবস্থিত আইএস সেলগুলোকে লক্ষ্য করে চালানো হয়। এসব হামলা হোমস, দেইর এজ-জর ও রাকা প্রদেশে হয়েছে এবং এতে কোনো স্থল অভিযান অন্তর্ভুক্ত ছিল না।

সূত্র: দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews