মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:  ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস- ২০২৫ উদযাপন করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

গত শুক্রবার দিবসটি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়। এরপর দিনটি উপলক্ষ্যে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রবাসীদের অবদানের স্বীকৃতি এবং দেশের উন্নয়ন কার্যক্রমে তাদের অধিকতর সম্পৃক্ত করার লক্ষ্যে কুয়ালালামপুরের জি টাওয়ারের হলরুমে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র’র আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। হাইকমিশনার দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান কৃতজ্ঞচিত্তে স্বীকার করেন। তিনি মালয়েশিয়ার অর্থনীতির বিভিন্ন খাতে বাংলাদেশী কর্মীদের অবদান তুলে ধরেন এবং বাংলাদেশী কর্মীদের উপর আস্থা রাখার জন্য মালয়শিয়ার নিয়োগকারীদের ধন্যবাদ জানান।

এছাড়া তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের কার্যকর সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে পোস্টাল ভোটের মাধ্যমে অংশ নেয়ার জন্য মালয়েশিয়া প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) মালয়েশিয়া চিফ অব মিশন হেবা আব্দেল লতিফ, মালয়েশিয়ায় সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের ফরেন ওয়ার্কার্স ইউনিটের প্রধান হারিরি বিন হারুন, মালয়েশিয়ায় কর্মী নিয়োগকারীদের প্রতিনিধি ফেডারেশন অব মালয়েশিয়া ম্যানুফ্যাকচারিং এর ভাইস প্রেসিডেন্ট দাতো নাথান কে সাপি, মালয়েশিয়ার কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ এর সিইও দাতো রফিক, সিবিএল মানি ট্রান্সফার, মালয়েশিয়ার প্রধান নির্বাহী সাইদুর রহমান ফারাজী এবং প্রবাসী কর্মীদের পক্ষে রাকিবুল হাসান।

উল্লেখ্য, অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং প্রবাসী দিবস উপলক্ষ্যে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের বিভিন্ন ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হাইকমিশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়।

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews