বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

যশোরে অবৈধ ইটভাটার কিলন ও চিমনি স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর-২৭ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫




গত ১৭ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩(সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম। অভিযানে মোট ২৭ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং স্কেভেটর দিয়ে কিলন ভেংগে দেয়া হয়।অভিযানে
মেসার্স হিনো ব্রিকস বাঘারপাড়া যশোর ৪ লক্ষ টাকা জরিমানা এবং কিলন স্কেভেটর দিয়ে ভেংগে দেয়া হয়।মেসার্স আরিফ ব্রিকস বাঘারপাড়া যশোর ৪ লক্ষ টাকা জরিমানা এবং কিলন স্কেভেটর দিয়ে ভেংগে দেয়া হয়মেসার্স ভাই ভাই ব্রিকস নাটুয়াপাড়া, সদর যশোর ৫ লক্ষ টাকা জরিমানা এবং কিলন স্কেভেটর দিয়ে ভেংগে দেয়া হয়।মেসার্স এস এস ব্রিকস, সদর যশোর : ৪ লক্ষ টাকা জরিমানা এবং কিলন স্কেভেটর দিয়ে ভেংগে দেয়া হয়।মেসার্স টু স্টার ব্রিকস সদর যশোর ৫ লক্ষ টাকা জরিমানা এবং কিলন স্কেভেটর দিয়ে ভেংগে দেয়া হয়েছে।মেসার্স শহিদুল ব্রিকস সদর যশোর ৫ লক্ষ টাকা জরিমানা এবং কিলন স্কেভেটর দিয়ে ভেংগে দেয়া হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।যশোর জেলা পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উক্ত অভিযানে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন । অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের এমন কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews