বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার! থানায় অভিযোগ করায় বাদীর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা থানচি-বংকুপাড়া সড়কে পিকআপ উল্টে নিহত ১, আহত ৩

আরব আমিরাতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫




সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস এবং দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দুবাই কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক আলোচনা সভা শুরু হয়। পরে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের অবদান দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রবাসে বসবাসরত সবাইকে সংশ্লিষ্ট দেশের আইন ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি পোস্টাল ব্যালটে ভোটদানে প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং কনস্যুলার সেবা সহজীকরণে কনস্যুলেটের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
শ্রম কাউন্সিলর আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি শারজাহ সভাপতি আলহাজ এম এ বাশার, বাংলাদেশ সমিতি আজমানের সভাপতি এম এ কুদ্দুস, আরব আমিরাত বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, প্রকৌশলী মাহে আলম, মহিলা দলের সভাপতি স্বপ্না মনি,প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার,সাংবাদিক শিবলী আল সাদিক, হারুনুর রশিদ এবং ফুজিরাহ বাংলাদেশ সমিতির সভাপতি মো. বেলাল প্রমুখ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে প্রবাসে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্রে প্রবাসীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পরে প্রেস কাউন্সিলর আরিফুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সঙ্গীত, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।
অনুষ্ঠানে দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews