রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী

বিরোহী সম্রাটখ্যাত কণ্ঠশিল্পী ইমন খানের কণ্ঠে প্রকাশ পেল ‘কি ঘুমে ঘুমাইলা পাখি’

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫




বাংলা গানের অঙ্গনে যুক্ত হলো আরও একটি হৃদয়স্পর্শী নতুন সৃষ্টি। সম্প্রতি প্রকাশ পেয়েছে বিরোহী সম্রাটখ্যাত কণ্ঠশিল্পী ইমন খান–এর কণ্ঠে গাওয়া নতুন গান ‘কি ঘুমে ঘুমাইলা পাখি’। ভালোবাসা, কষ্ট ও বিচ্ছেদের আবেগঘন গল্প নিয়ে নির্মিত গানটি ইতোমধ্যেই শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

গানটির পরিচালনায় রয়েছেন বিএম সাইফুল ইসলাম। জনপ্রিয় গীতিকার ও সুরকার মশিউর রহমান গানটির কথা ও সুর রচনা করেছেন। সংগীতায়োজন করেছেন সুনামধন্য সংগীত পরিচালক এসডি সাগর। আবেগঘন কথা, মন ছুঁয়ে যাওয়া সুর ও আধুনিক সংগীতায়োজনের সমন্বয়ে গানটি শ্রোতামহলে ইতিবাচক সাড়া ফেলেছে।

গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন চিত্রনায়ক জামশেদ শামীম, ইতি আহমেদ ও বনি আমিন। তাদের প্রাণবন্ত ও সাবলীল অভিনয়ে গানের গল্প আরও গভীরতা ও বিশ্বাসযোগ্যতা পেয়েছে।

ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন পিএইচএস পাবেল। সম্পাদনার দায়িত্বে ছিলেন শাহেদ ভিএফএক্স। মেকআপে ছিলেন জুয়েল এবং আলোকসজ্জায় দায়িত্ব পালন করেছেন জয়নাল শরীফ।

গানটির প্রযোজক হিসেবে ছিলেন হযরত আলী। গানটি প্রকাশ পেয়েছে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সাদিয়া ভিসিডি–এর ব্যানারে।

ভালোবাসার অনুভূতি, বিচ্ছেদের বেদনাময় মুহূর্ত ও জীবনের বাস্তবতা—সবকিছু মিলিয়ে ‘কি ঘুমে ঘুমাইলা পাখি’ গানটি বাংলা গানের শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নেবে বলেই আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews