রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

এভারকেয়ারে বেগম খালেদা জিয়া ও হাদির খোঁজ নিলেন মির্জা ফখরুল

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫



রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে গুলিবিদ্ধ হাদিকে দেখতে যান তিনি। এর আগে একই হাসপাতালে (এভারকেয়ার) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন মির্জা ফখরুল।

শুক্রবার রাতে এসব তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।  এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews