1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সংসদ নির্বাচনে আচরণবিধি নিশ্চিতে ম্যাজিস্ট্রেট চেয়েছে ইসি - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় আমাদের করণীয় ! মেঘনায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-রোগীর স্বজনদের সংঘর্ষ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ ! প্রধানমন্ত্রীর দেওয়া ঈদুল আযহার ঈদ উপহার অর্থ ফেরত দেওয়া হবে না বললেন জেলা প্রশাসক নীলফামারী। চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী জাতীয়তাবাদী যুব দলে যোগদান ! ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ! শরীয়তপুরের ৩ কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে: আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি ! সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা ! নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ! ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ! পাবনায় পদ্মা নদী থেকে বস্তা দিয়ে মোড়ানো কিশোরীর মরদেহ উদ্ধার !

সংসদ নির্বাচনে আচরণবিধি নিশ্চিতে ম্যাজিস্ট্রেট চেয়েছে ইসি

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনে ম্যাজিস্ট্রেট চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য প্রতি উপজেলা ও থানায় অন্তত দুইজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এতে আরও বলা হয়, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে এবং প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন রোধে ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এ জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ ও মাঠপর্যায়ে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট