বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার! থানায় অভিযোগ করায় বাদীর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা থানচি-বংকুপাড়া সড়কে পিকআপ উল্টে নিহত ১, আহত ৩

সিলেটে রাতে ৫ মিনিট ব্যবধানে দুই দফায় মৃদু ভূমিকম্প

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫



সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখায় বুধবার মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফায় মৃদু ভূমিকম্প হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের বার্তায় আরো বলা হয়, বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।

এর পাঁচ মিনিটের মধ্যে দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আরেকবার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল মৌলভীবাজারের বড়লেখা।

ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির আজ বাসস’কে জানান, হিমালয়ের পাদদেশে মায়ানমার, আসাম, ত্রিপুরা ও সিলেটের এসব অঞ্চলে মৃদু ভূমিকম্প প্রায় সময়ই অনুভূত হয়। এসব মৃদু ভূমিকম্প তেমন কোন ক্ষতির কারণ হয় না। এতে ভয়ের কিছু নেই।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews