1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত থেকে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষকে স্থানান্তর 

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

কম্বোডিয়ার সঙ্গে পুনরায় ছড়িয়ে পড়া সীমান্ত সংঘর্ষের কারণে থাইল্যান্ডের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার থাই সরকার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

সরকারি জনসংযোগ দপ্তর জানায়, মঙ্গলবার রাত পর্যন্ত উবন রাচাথানি, সিসাকেত, সুরিন ও বুরিরাম প্রদেশে চলমান সংঘর্ষের কারণে মোট ১ লাখ ৮০ হাজার ১২৫ জনকে স্থানান্তর করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সীমান্তে গোলাগুলি ও সামরিক উত্তেজনা বৃদ্ধি পেতে থাকায়, এই অঞ্চলগুলোতে জরুরি সতর্কতা জারি রয়েছে।

নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে থাই কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট