1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

স্বপ্নের আলো ফাউন্ডেশন’র পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির স্বেচ্ছাসেবী মূলক সংগঠন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) এর পক্ষ থেকে অর্ধশতাধিক অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার (পোশাক) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫এপ্রিল) বিকেল ৪টায় ঝালকাঠির রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকায় এবং আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঘরে অর্ধশতাধিক দুস্থ অসহায় গরীব সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার (পোশাক) প্রদান করা হয়েছে। ঈদ উপহারের মধ্যে ছিল– মহিলাদের শাড়ি, পুরুষদের লুঙ্গি।

“স্বপ্নের আলো ফাউন্ডেশন” এস.এ.এফ এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নাঈম হাসান ঈমন বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সংগঠনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার (পোশাক) বিতরণ করেছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর রমজানে ইফতার সামগ্রী, ঈদুল ফিতরে ঈদ বস্ত্র, শীত মৌসুমে শীত বস্ত্র, বছরের শুরুতে শিক্ষা সামগ্রী, অসহায় অসুস্থ মানুষের মাঝে চিকিৎসা সহায়তা, রক্তদান সহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে থাকে। আমাদের একটাই লক্ষ্য অসহায় মানুষের সেবা করা সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ানো। আমরা যতদিন আছি মানুষের জন্য সেবামূলক কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহিম খান রোমান, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, সদস্য আশিক, তুহিন, সাজ্জাদ, কাইয়ুম, ইমন প্রমূখ।

উল্লেখ্য, গত ১লা আগষ্ট, ২০১৯ইং তারিখে “আমাদের স্বপ্ন” “মানবতার সেবা” “জয়হোক রক্তদাতা” “স্বপ্নের আলো ফাউন্ডেশন” S.A.F এই স্লোগান ধারণ করে মানবসেবার মহৎ উদ্দেশ্য নিয়ে স্বপ্নবাজ কিছু তরুণের হাত ধরে “স্বপ্নের আলো ফাউন্ডেশন” এস.এ.এফ নামে একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে সংগঠনটি সমাজসেবামূলক নানামুখী কর্মকাণ্ড চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট