1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলার দাবি ইসরাইলি সেনাবাহিনীর - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলার দাবি ইসরাইলি সেনাবাহিনীর

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

 ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা মঙ্গলবার দক্ষিণ লেবাননে একটি প্রশিক্ষণ কম্পাউন্ড এবং হিজবুল্লাহ’র পরিচালিত অন্যান্য স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে, আইডিএফ (ইসরাইলি সামরিক বাহিনী) দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের অবকাঠামোতে হামলা চালিয়েছে।’

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা পরিচালনা করেছে। এই অবকাঠামোগুলো হিজবুল্লাহর ‘রাদওয়ান ফোর্স’ প্রশিক্ষণ হিসাবে ব্যবহার করত বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে  আরও বলা হয়েছে, ‘যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে হিজবুল্লাহ এই স্থানগুলো ব্যবহার করে ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করত ও সেগুলো বাস্তবায়ন করত।

এতে আরও বলা হয়েছে, ‘ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতির জন্য পরিচালিত সামরিক প্রশিক্ষণের লক্ষ্যবস্তু এবং ইসরাইল রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ।’

২০২৪ সালের নভেম্বরে ইসরাইল এবং ইরান-সমর্থিত গোষ্ঠীর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা থাকলেও, ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং দক্ষিণ লেবাননের পাঁচটি এলাকায় সেনা মোতায়েন করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র চাপ এবং ইসরাইলি হামলার আশঙ্কার মুখে, লেবাননের সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছে এবং সেনাবাহিনী দেশের বাকি অংশে অভিযান চালানোর আগে বছরের শেষ নাগাদ সীমান্তের কাছে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ভেঙে ফেলার জন্য প্রস্তুত রয়েছে।

শনিবার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধিদল সব পক্ষকে  যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে।

 

সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট