1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জেলেনস্কি শান্তি প্রস্তাব না পড়ায় ‘কিছুটা হতাশ’ ট্রাম্প - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

জেলেনস্কি শান্তি প্রস্তাব না পড়ায় ‘কিছুটা হতাশ’ ট্রাম্প

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

রুশ আগ্রাসন বন্ধে শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনায় ইউক্রেনের অংশগ্রহণ না থাকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি কিছুটা হতাশার কথা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কেনেডি সেন্টার হলে সম্মাননা অনুষ্ঠানের লাল গালিচায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছি। প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউক্রেনের নেতাদের সঙ্গেও কথা বলেছি। আমাকে বলতে হয়, কয়েক ঘণ্টা আগেও প্রেসিডেন্ট জেলেনস্কি প্রস্তাবটি পড়েননি জেনে আমি কিছুটা হতাশ হয়েছি।’

মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের কয়েকদিনের আলোচনায় জেলেনস্কিও ছিলেন, তবে শনিবার কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই তা শেষ হয়। তবে জেলেনস্কি ‘বাস্তব শান্তির’ লক্ষ্যে আরো আলোচনায় যেতে সম্মতি জানান।

যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের মস্কোয় প্রেসিডেন্ট ভøাাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এই আলোচনা শুরু হয়। সেখানে মার্কিন প্রস্তাবের কিছু অংশ মস্কো সরাসরি প্রত্যাখ্যান করে।

গত মাসে প্রথম আলোচনায় এলে মার্কিন শান্তি পরিকল্পনাটির খসড়া একাধিকবার বদলানো হয়েছে। সমালোচকেরা এটিকে রাশিয়ার প্রতি অতিরিক্ত নমনীয় বলে উল্লেখ করেন।

 

সূত্র : ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট