বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

রংপুরের তারাগঞ্জে  বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে জবাই করে হত্যা

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

‎রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে বীর মুক্তিযোদ্ধা, যোগেশ চন্দ্র বর্ম্মন (৮০) ও তার স্ত্রী সুবর্না রানীকে (৬৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

‎রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় পুলিশ তাদের জবাই করা লাশ উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি ফারুখ আহাম্মেদ।
‎‎তারাগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত জানান, নিহত মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মন ও তার স্ত্রী সুবর্না রানীকে শনিবার রাতের যে কোন সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে দুজনকেই জবাই করে হত্যা করেছে। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন, এলাকাবাসী তাকে জানিয়েছে, ঐ মুক্তিযোদ্ধার বাসা  থেকে কোন সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসী দেয়াল টপকে বাসায় ঢুকে মরদেহ দেখতে পায়। এরপর ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে তারাগঞ্জ থানা থেকে পুলিশও সেখানে যান।

‎তিনি আরো জানান, নিহত মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মন স্থানীয় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও ছিলেন। কিন্তু কারা এবং কী কারণে তাদের হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি ‎এখনো। ‎তার দুই ছেলে একজন র‌্যাবে ও একজন পুলিশে চাকরি করে বলে শুনেছেন পাপন দত্ত।

‎এদিকে তারাগঞ্জ থানার ওসি ফারুখ আহাম্মেদ দুইজনকে জবাই করে হত্যার ঘটনা স্বীকার করলেও বিস্তারিত জানাতে পারেন নি। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। তদন্তের পর আরো কিছু তথ্য পাওয়া যেতে পারে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews