বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

নাইজেরিয়ায় ১৩ জন কৃষককে অপহরণ করেছে বন্দুকধারীরা

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কমপক্ষে ১৩ জন পেঁয়াজ চাষীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। গতকাল শনিবার স্থানীয় একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে ধারাবাহিক অপহরণের সর্বশেষ ঘটনাটি এটি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাইজেরিয়ায়  অপহরণের  ঘটনা বেড়েই চলছে। দুই সপ্তাহ আগে ৩০০-র বেশি বিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণের ঘটনাটি আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিকে নাড়িয়ে দেয়।

অপহরণের ঘটনা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু নিরাপত্তা জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং  অতিরিক্ত কয়েক হাজার পুলিশ ও সামরিক বাহিনীর সদস্য নিয়োগের নির্দেশ দিয়েছেন।

কন্ডুগার স্থানীয় সরকারের চেয়ারম্যান আব্বা আব্বারি এএফপিকে বলেন, স্থানীয় সময় মধ্যরাতের দিকে (২৩০০ জিএমটি) ‘অজ্ঞাত বন্দুকধারীরা মালারি গ্রামে হামলা চালায় এবং ১৪ জন পেঁয়াজচাষীকে অপহরণ করে।

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীদের একজন পরে পালিয়ে আসতে সক্ষম হন।’

কৃষকরা ফসলে পানি দেওয়া এবং গবাদিপশুর দেখভালের জন্য রাতভর মাঠে থাকা অবস্থায় তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়।

বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে মাত্র ৩৫ কিলোমিটার (২২ মাইল) দূরে কন্ডুগার স্থানীয় সরকার এলাকা অবস্থিত।

২০০৯ সালে বোকো হারাম বিদ্রোহ শুরুর পর থেকেই বর্নো রাজ্য নাইজেরিয়ার দীর্ঘমেয়াদি জিহাদি সহিংসতার কেন্দ্রস্থল।

সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র ‘ডাকাত’ চক্রের মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণমূলক কর্মকাণ্ড নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে বেশি দেখা গেলেও, সম্প্রতি উত্তর-পূর্বাঞ্চলেও কয়েকটি ঘটনা ঘটেছে।

কন্ডুগায় জিহাদি-বিরোধী মিলিশিয়া গ্রুপ সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্সের প্রধান তিজানি আহমেদ বলেন, অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে ফোন করেছে।

 

সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews