বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

এক্স-কে মোটা অঙ্কের জরিমানায় ক্ষুব্ধ মাস্ক, ইইউকে ‘বিলুপ্ত’ করার দাবি

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সামাজিক মাধ্যম এক্স-কে বড় অঙ্কের জরিমানা করায় প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক কড়া জবাবে বলেছেন, ইইউকে ‘বিলুপ্ত’ করা উচিত।

ইইউ’র ডিজিটাল সার্ভিস অ্যাক্ট (ডিএসএ) লঙ্ঘনের অভিযোগে শুক্রবার এক্স-কে ১২ কোটি ইউরো (১৪ কোটি ডলার) জরিমানা করা হয়।

জরিমানা ঘোষণার পর মাস্ক তার ক্ষুদ্ধ প্রতিক্রিয়ায় জানিয়ে এক্স-এ লেখেন, ‘ইইউ বিলুপ্ত হওয়া উচিত। ক্ষমতা ফিরে যাওয়া উচিত সদস্য রাষ্ট্রগুলোর হাতে, যাতে সরকারগুলো তাদের জনগণকে ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারে।’

এক ব্যবহারকারী তার মন্তব্য পুনরায় পোস্ট করলে মাস্ক জবাব দেন, ‘আমি সিরিয়াস। মজা করছি না।’

আরেক পোস্টে তিনি লেখেন, ‘আমি ইউরোপকে ভালোবাসি, কিন্তু ইইউর মতো আমলাতান্ত্রিক দানবকে নয়।’ ডিএসএ-এর আওতায় এক্স-এর বিরুদ্ধে এটি ইউরোপীয় কমিশনের প্রথম জরিমানা।

কমিশন জানায়, প্ল্যাটফর্মটি স্বচ্ছতার শর্ত ভঙ্গ করেছে। অভিযোগের মধ্যে রয়েছে—ভুয়া নকশায় ‘ব্লু চেকমার্ক’ ব্যবহার, গবেষকদের জন্য উন্মুক্ত ডেটায় প্রবেশাধিকার না দেওয়া এবং বিজ্ঞাপন বিষয়ে যথেষ্ট স্বচ্ছতা না রাখা।

সূত্র: ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews