1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ঝিনাইদহে ৩টি ইটভাটায় ১৬ লাখ টাকা জরিমানা স্কেভেটর দিয়ে কিলন ও ঢিমনী ধ্বংস - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝিনাইদহে ৩টি ইটভাটায় ১৬ লাখ টাকা জরিমানা স্কেভেটর দিয়ে কিলন ও ঢিমনী ধ্বংস

আব্দুল কাইয়ুম খান :
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

গত ৪ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহযোগিতায় পরিবেশের অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে জেলার সদর ও হরিণাকুন্ডু উপজেলায় ৩টি অবৈধ ইটভাটায় ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ অমান্য করে কার্যক্রম পরিচালনা করার অপরাধে আর এস বি ব্রিকস হরিণাকুন্ডুকে৫ লাখ টাকা এবং পিএসবি ব্রিকসকে ৬ লাখ টাকা,এস এন ব্রিকস সদর উপজেলাকে ৫ লাখ সহ ইটভাটা ৩টিকে মোট ১৬ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়। এছাড়া ইটভাটা গুলোর কিলন ও চিমনি স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় । ইটভাটা ৩ টি আর তাদের কার্যক্রম পরিচালনা করবে না এমন মুসলেকা প্রদান করে। অভিযানে ঝিনাইদহ জেলা কার্যালয়ের পরিদর্শক মারুফ বিল্লাহ প্রসিডিউটরের দায়িত্ব পালন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মুনতাসির রহমান সহ এ কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা। অভিযান পরিচালনায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন ঝিনাইদহ জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা। অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের এমন কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট