সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ঈদ উপহার পেল সুবিধাবঞ্চিত শিশুরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪




সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ধর্মীয় সংগঠন রূপান্তর মিনিস্ট্রিজ। শনিবার ( ৩০ মার্চ) গুড ফ্রাইডে ও ইস্টার সানডে উপলক্ষে রাজধানীর ধলপুরে আউটফল তেলুগু কমিউনিটি স্কুলে ৫০ জন মুসলিম শিক্ষার্থীর হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
রূপান্তর মিনিস্ট্রিজ’র সভাপতি যোশেফ ইউ.কে নন্দম (জয়) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক রাহাত হুসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আউটফল তেলুগু কমিউনিটি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ জোসেফ দাস, সঞ্চালনায় ছিলেন আউটফল তেলুগু কমিউনিটি স্কুলের প্রধান শিক্ষক পিটার বিশ্বাস ও সহকারী শিক্ষিকা মাহামুদা অসীম মনিরা প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক রাহাত হুসাইন বলেন, বাঙালি মুসলমানদের ঈদুল ফিতর আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। রমজানের ইফতার আমাদের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছে। সকল ধর্ম-বর্ণের মানুষজন মিলেমিশে আমরা একসঙ্গে বসবাস করছি। শৈশব থেকেই শিশু মনে সম্প্রীতি ও মানবিক হওয়ার শিক্ষা দিতে হবে। সম্প্রীতি- সৌহার্দ্য বাঙালি সমাজকে যুগ যুগ বাঁচিয়ে রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews