সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষকতা জীবনের ইতি; নজরুল ইসলামকে আবেগঘন বিদায়ী সংবর্ধনা! কেন বাড়ছে খুন? কক্সবাজারে  আট মাসে ৯৭ প্রানহানি, ২০ টির কারণ  অজানা! কক্সবাজারে ৬২% সরকারি  প্রাথমিক বিদ্যালয়েই নেই প্রধান শিক্ষক!  পাওনা ৬০০  টাকা চাওয়ায় মা ও তিন ছেলেকে কুপিয়ে জখম রাজনীতির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ যুবনেতা ই এম মেহেদী হাছান মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়  ৩ প্রতিবাদী  যুবকের উপর হামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ! বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত বিদেশী পাইপগান উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫




​ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এবং র‍্যাব-৯ এর যৌথ অভিযানে সদর উপজেলার ভাদুঘর শান্তিনগর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পাইপগান উদ্ধার করা হয়েছে।
​ঘটনার বিবরণ: ​গত মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে সদর উপজেলার ভাদুঘর শান্তিনগর এলাকার নতুন ফোর লেন রাস্তার পাশে একটি কাশফুল বনের ঝোপের ভেতর থেকে এই অস্ত্রটি উদ্ধার করা হয়।
​বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছিল।
​উদ্ধারকৃত পাইপগানটি পরবর্তীতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews