1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাদকায়ে জারিয়া—গরু জবাই ও গোশত বিতরণ - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ

বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাদকায়ে জারিয়া—গরু জবাই ও গোশত বিতরণ

গোলাম কিবরিয়া , বাউফল পটুয়াখালী 
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

পটুয়াখালীর বাউফলে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদের বাসভবনে আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জানের সাদকা হিসেবে গরু জবাই করে এতিমখানা, হাফেজী মাদ্রাসা এবং অসহায় মানুষের মাঝে গোশত বিতরণ করা হয়েছে।
এ আয়োজন করেন মরহুম সৈয়দ আহমেদের সন্তান ও বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।
গোশত বিতরণের পূর্বে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় লেনিন বলেন, “সন্তান হিসেবে জনাব তারেক রহমানের যেমন তার মমতাময়ী মাকে প্রয়োজন, তেমনি কর্মী হিসেবে আমাদেরও অভিভাবক বেগম খালেদা জিয়া অত্যন্ত প্রয়োজন। দেশের এই সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াই ১৮ কোটি মানুষের আশা-ভরসা। একজন সুস্থ খালেদা জিয়া পারেন সুস্থ গণতান্ত্রিক বাংলাদেশের নিশ্চয়তা দিতে।” তিনি আরো বলেন,“এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আধুনিক বাংলাদেশের রূপকার জনাব তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। দেশের ভেতরে-বাইরে যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে বিএনপি সর্বদা প্রস্তুত।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাউফল উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম মোস্তফা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য প্রকৌশলী এনামুল হক বিপন, যুবনেতা মো. শাহ আলম, আসাদুল ইসলাম আসাদ, আলী আজগর সুজন, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, আশিক বিল্লাহ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল শোয়েব, স্বেচ্ছাসেবক নেতা তারেক, টিপু সুলতান, ছাত্রনেতা রনি, জিহাদসহ অন্যান্য নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট