1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বেগম খালেদা জিয়ার সুস্থতাকামনায় শামসুদ্দিন দিদারের শীতবস্ত্র বিতরণ - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব‍্যবসা করি- মাদক ব্যবসায়ী!  সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ ! রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ! পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ! জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন ! শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর ! দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ! পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা !

বেগম খালেদা জিয়ার সুস্থতাকামনায় শামসুদ্দিন দিদারের শীতবস্ত্র বিতরণ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং মহান রবের নিকট বেগম খালেদা জিয়ার জীবন ভিক্ষা চেয়ে ছাগল দান করেছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কো-অর্ডিনেটর ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন দিদার। শনিবার বিকালে নিজ এলাকা নাঙ্গলকোট পৌরসভায় এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক শাহিদ শিমুল, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ- সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আসিফ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সাবেক আহ্বায়ক কমিটি সদস্য আব্দুল্লাহ যোবায়ের রিয়াদ, তেজগাঁও কলেজ ছাত্রদল যুগ্ম আহ্বায়ক জুনায়েদ ভূঁইয়া, ঢাকাস্থ নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল মোতালেব, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সাবেক সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম অপু, তেজগাঁও কলেজ ছাত্রদল যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সাইমুম, সেরে বাংলা কলেজ ছাত্রদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হোসেন হৃদয়, তিতুমীর কলেজ ছাত্রদল সদস্য শওকত আলী সজীব, ঢাকাস্থ নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সহ-সভাপতি আলা উদ্দিন, দপ্তর সম্পাদক তানভীর ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক দপ্তর সম্পাদক কামাল খান শুভ, ছাত্রদল নেতা মনিরুল ইসলাম, মহসীন ভূঁইয়া প্রমুখ।

শামসুদ্দিন দিদার বলেন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজকের এই শীতবস্ত্র বিতরণ। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায় বাংলাদেশ বিপন্ন হয়ে যাবে। আপনারা আন্তরিকভাবে প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন এবং দ্রুত সুস্থতা দান করেন। আপনারা ভালো করে জানেন তিনি নারীদের জন্য নারী শিক্ষা প্রচলন, নারীদের অর্থায়নের জন্য, নারীদের সুশিক্ষার জন্য অনেক কিছু করেছেন। গ্রামগঞ্জে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তিনি পথে প্রান্তরে ঘুরে বেড়িয়েছেন। এদেশের জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন। এদেশের জনগণের মুখে হাঁসি পুটিয়েছেন। আজকে উনি মৃত্যুশয্যায় আমরা উনার জন্য দোয়া করবো, উনি যাতে খুব শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট