1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
‎বাউফলে ৯ম পে-স্কেল বাস্তবায়ন দাবিতে কর্মচারীদের আলোচনা সভা - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

‎বাউফলে ৯ম পে-স্কেল বাস্তবায়ন দাবিতে কর্মচারীদের আলোচনা সভা

গোলাম কিবরিয়া , বাউফল (পটুয়াখালী) 
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীর বাউফলে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি—৯ম পে-স্কেল বাস্তবায়ন—দ্রুত কার্যকর করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুর ৩টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, বাউফল শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক খায়ের আহমেদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক। সভার সভাপতিত্ব করেন বাউফল উপজেলা শাখার সভাপতি মো. শাহাবুদ্দিন মুন্সী।
‎এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি কলেজ শিক্ষা সমিতির বাউফল শাখার সভাপতি সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সমিতির সভাপতি মো. ফিরোজ খান, জমিয়াতুল মোদারেছিন বাউফল শাখার সভাপতি মাওলানা সৈয়দ মো. আবুল কালাম আজাদ এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
‎প্রধান অতিথির বক্তব্যে খায়ের আহমেদ মজুমদার বলেন, “সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে ৯ম পে-স্কেল বাস্তবায়ন সময়ের দাবি। যৌক্তিক দাবিতে কোনো ধরনের টালবাহানা বরদাস্ত করা হবে না। আমরা দেখছি, সরকার উদ্যোগ নিলেই কোথাও এক অদৃশ্য শক্তি বাধা হয়ে দাঁড়ায়—এটা বন্ধ করতে হবে।”
‎প্রধান বক্তা আব্দুল মালেক বলেন, “আমরা টিফিন ভাতা চাই না, চাই লাঞ্চ ভাতা চাই। দেশে ২২ লাখ সরকারি কর্মচারী—আমরা যেন সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারি, সে দাবি সরকারের বিবেচনায় নেওয়া জরুরি। আন্দোলনের কারণেই আমাকে একসময় সাময়িক বহিষ্কার করা হয়েছিল; আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই আমি আবার পূর্ণবহাল হয়েছি।” যদি সরকারের দাবি মেনে না নেয় তাহলে আগামী পাঁচ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এবং ১৫ই ডিসেম্বর ঢাকা শাহবাগ চত্বরে আরো কঠিন থেকে কঠিনতর আন্দোলন গড়ে তোলা হবে।
‎বক্তারা বলেন, ন্যূনতম বেতন কাঠামো পুনর্বিন্যাস, মহার্ঘ ভাতা বৃদ্ধি, পেনশন সুবিধা প্রসার এবং পদোন্নতির কাঠামো আধুনিকায়নসহ বিভিন্ন দাবি দীর্ঘদিনের। তাই ৯ম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়সাপেক্ষ নয়, অপরিহার্য। এ নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে চলমান আলোচনার কথাও তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা।
‎সভায় বাউফল উপজেলা শাখার সদস্যরা স্থানীয় পর্যায়ের সমস্যাবলি এবং ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন। পরে নেতৃবৃন্দ এসব প্রস্তাব লিপিবদ্ধ করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেন।
‎আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের শতাধিক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে কর্মচারীদের দাবি বাস্তবায়নে নতুন উদ্দীপনা তৈরি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট