বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন নগরের খেলার মাঠ ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের ২৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর এসডি থাকা ১০১ কর্মকর্তাকে দায়িত্ব বণ্টন !

মাগুরায় ৩টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায় গত ২৭ নভেম্বর মাগুরা জেলা সদরের মিরপাড়ার মা ব্রিকস , পাতুড়িয়ার এম আর এস ব্রিকস, ঠাকুরের হাট মোহাম্মদপুরের খানব্রিকস এ খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ও মাগুরা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় । উক্ত আদালত পরিচালনার নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম, প্রসিকিউটর এর দায়িত্ব পালন করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শোয়েব মোহাম্মদ শুয়াইব এ সময় জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উচ্চ আদালতে ইটভাটা তিনটির কিলন, চিমনি স্কেভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ও সমুদয় কাচা ইট পানি দিয়ে ধ্বংস করা সহ আগুন নিভিয়ে দেওয়া হয় । উক্ত অভিযান পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন মাগুরা জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা। অবৈধ ইটভাটা বন্ধে এবং পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের এমন কার্যক্রম অব্যাহত রয়েছে ও ভবিষ্যতেও চলমান থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয় ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews