মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সহ-সভাপতি হলেন মো:মাসফি মারুফ ।

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

মুক্তিযুদ্ধের অর্জন, গণতন্ত্র ও ন্যায়বিচার সমুন্নত রাখার অঙ্গীকার নিয়ে গড়া সামাজিক এবং ক্রীড়া সংগঠন ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পেলেন জাতীয়তাবাদী বিশ্বাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: মাশফি মারুফ । সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ২৮/১, নয়াপল্টন, ঢাকা-১০০০ থেকে ২৬ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা এক পত্রের মাধ্যমে সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে মাসফি মারুফকে সহ-সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

২৭/১১/২০২৫ ইং আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় শাহবাগের পরমাণু শক্তি কমিশন এর হল রুমে মাশফি মারুফ উপস্থিত ছিলেন।
সভা শেষে অত্র সংগঠনের উপদেষ্টা জনাব ড:নজরুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি মো:সাইফুল ইসলাম রাশেদ এবং সহ-সভাপতি আবুল কালাম আজাদ মো: মাশফি মারুফকে ফুল দিয়ে কেন্দ্রীয় কমিটিতে বরণ করে নেন ।
সংগঠনের সকলেই মাসফি মারুফের প্রতি এই বিশ্বাস রাখেন যে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এর যে কোন দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews