মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
হাটহাজারীতে ফের নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর

নারীর ক্ষমতায়নে অবদান রেখেছেন তারেক রহমান: নিপুণ রায়

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫




বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, রাষ্ট্রের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ তৈরিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবদান রেখেছেন।

তিনি বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, তারেক রহমান নারীর ক্ষমতায়ন বাস্তবায়নও করেছেন। তিনি বিশ্বাস করেন, দেশের নারী সমাজ জেগে উঠলে বাংলাদেশ পরিবর্তন হবে।

আজ রোববার বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার গো-হাটে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে নারী সমাবেশে সঞ্চালকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নিপুণ রায় চৌধুরী আরও বলেন, আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড দেয়া হবে। যা দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবে। কাজেই আগামী নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল মহিত তালুকদারকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, সাবেক মেয়র ফিরোজ ও মো. কামরুল হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews