1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গাইবান্ধায় প্রকল্পের মাছ চুরিকে কেন্দ্র করে প্রকল্পের মালিক কে হত্যার চেষ্টা - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁ সদরে হাসুয়া নিয়ে ছিনতাই: কয়েক ঘণ্টার অভিযানে গ্রেফতার ১ জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু ! মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১, কারাগারে প্রেরণ ! ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  ! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত ! কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা। 

গাইবান্ধায় প্রকল্পের মাছ চুরিকে কেন্দ্র করে প্রকল্পের মালিক কে হত্যার চেষ্টা

আব্দুল মুনতাকিন জুয়েল  গাইবান্ধা 
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
গাইবান্ধা পৌর এলাকার পশ্চিম গোবিন্দপুর কলেজ রোডের মোঃ মেজবাহুল হক পিতা-মৃত আবুল কালাম আজাদ, এর একটি মাছের প্রকল্প রয়েছে। মেজবাহুল হকের মাছের প্রকল্পটি গোবিন্দপুর কলেজ রোডের মোঃ মাসুদ মিয়া, মোঃ বাপ্পি মিয়া,মোঃ সোহেল মিয়া  মোছাঃ হোসনে আরা বেগমগনের বাড়ির পাশে অবস্থিত।  সেই প্রকল্পের মাছ  বিভিন্ন সময় তারা চুরি করে নিয়ে যায়। উক্ত বিষয়ে তিনি স্থানীয় লোকজনদের বিচার দিলে তারা ক্ষীপ্ত হয়ে ওঠে। এবং তার উপর শত্রুতা পোষন করেন। এমতাবস্থায় ইংরেজী ২১/১১/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.৩০ ঘটিকার সময় মেজবাহুল হক মাছের প্রকল্প দেখতে গেলে সন্ত্রাসী কায়দায় লাঠি সোটা ও ধারালো অস্ত্রনিয়ে অতর্কিতভাবে মাসুদ মিয়া, বাপ্পি মিয়া, সোহেল মিয়া  হোসনে আরা বেগমসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা করেন। মোঃ মেজবাউল হকের মাছের প্রকল্পের ভিতর অনধিকার প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।  মেজবাহুল গালিগালাজ করিতে নিষেধ করিলে হোসনে আরা মেজবাহুলকে মারার হুকুম দেয় এবং হোসনে আরা সহ অন্যান্যরা মেজবাহুলকে  আক্রমণ করে এলোপাথারী মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। সে সময় মোঃ মাসুদ মিয়া তাহার কাছে থাকা বৈদ্যতিক চার্জার দিয়া মেজবাহুলের ঘাড়ে শক দিয়া রক্তাক্ত জখম করেন।
মেজবাহুলকে হত্যার উদ্দেশ্যে গলা চিপে ধরেন শ্বাষরোধ করিয়া হত্যার চেষ্টা করেন। তার চিৎকার শুনে তার আত্মীয়-স্বজন ও এলাকা বাসি এগিয়ে আসলে তারা সেখান থেকে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে মেজবাহুল হক বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি ইজাহার দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট