1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
তৃতীয়বারের মত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

তৃতীয়বারের মত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

তৃতীয়বারের মত ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড ক্রিকেট দল।

আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পেসার ম্যাট হেনরি এবং ব্যাটার মার্ক চাপম্যানের নৈপুন্যে নিউজিল্যান্ড ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৭ রানে ও ৫ উইকেটে জিতেছিল ব্ল্যাক ক্যাপসরা। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড। এর আগে ২০০০ (৫-০) ও ২০১৭ সালে (৩-০) ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল নিউজিল্যান্ড।

হ্যামিল্টনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৩৬.২ ওভারে ১৬১ রানে অলআউট হয় তারা।

দলের কোন ব্যাটারই ৪০’র ঘরে পা রাখতে পারেননি। সর্বোচ্চ ৩৮ রান করেন রোস্টন চেজ। এছাড়া জন ক্যাম্পবেল ২৬ ও খারি পেইরি অপরাজিত ২২ রান করেন।

হেনরি ৪টি, জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট নেন।

জবাবে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে নিউজিল্যান্ডও। তবে মিডল অর্ডারে চাপম্যানের হাফ-সেঞ্চুরির সাথে মাইকেল ব্রেসওয়েলের অপরাজিত ৪০ রানের সুবাদে ১১৭ বল বাকী থাকতে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।

৮ চার ও ২ ছক্কায় ৬৩ বলে ৬৪ রান করেন চাপম্যান। ৬টি চারে ৩১ বলে অনবদ্য ৪০ রানের দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ব্রেসওয়েল।

দুর্দান্ত বোলিং নৈপুন্যে ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের হেনরি। তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হন নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসন।

আগামী পহেলা ডিসেম্বর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

 

সূ্ত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট