1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
হোয়াইট হাউসে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-মামদানি - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

হোয়াইট হাউসে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-মামদানি

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে তাদের মধ্যে বাকযুদ্ধ বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ৩৪ বছর বয়সী মামদানি বৃহস্পতিবার বলেন, যা-ই ঘটুক না কেন, তিনি এর জন্য প্রস্তুত রয়েছেন।

স্বঘোষিত ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানি ৭৯ বছর বয়সী রিপাবলিকান নেতার মুখোমুখি হচ্ছেন। ট্রাম্প মামদানিকে  ‘কমিউনিস্ট’ বলে আখ্যা দিয়েছেন।

ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার বলেন, এটি অনেক কিছু বলে দেয় যে (শুক্রবার) আমরা হোয়াইট হাউসে একজন কমিউনিস্টকে পাচ্ছি।

দুজনেই নিউইয়র্ক সিটির কুইন্স এলাকায় বেড়ে ওঠেছেন এবং দুজনেই রাজনৈতিক বার্তা দেওয়ার ক্ষেত্রে দক্ষ। তবে তাদের শৈলী সম্পূর্ণ ভিন্ন।

ট্রাম্প হুমকি দিয়েছেন তিনি তরুণ রাজনীতিক মামদানির জীবন কঠিন করে তুলবেন। নিউইয়র্কের জন্য আরও গুরুতর বিষয় হলো, ট্রাম্প হুমকি দিয়েছেন মামদানি দায়িত্ব নিলে শহরের ফেডারেল অর্থায়ন কমিয়ে দেওয়া হবে এবং জাতীয় গার্ড মোতায়েন করা হবে। ট্রাম্প অন্যান্য ডেমোক্র্যাট প্রধান শহরেও এমনটা করেছেন।

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট