1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ডিএসইতে লেনদেনের গতি কমলেও বাজারে সক্রিয় ছিল ৩৭১ কোম্পানি - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

ডিএসইতে লেনদেনের গতি কমলেও বাজারে সক্রিয় ছিল ৩৭১ কোম্পানি

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজকের লেনদেনে সূচক পতনের পাশাপাশি অধিকাংশ ইস্যুর দর কমেছে। সব ক্যাটাগরি মিলিয়ে মোট ৩৭১টি ইস্যুর লেনদেন হয়, যার মধ্যে ১০৪টি বাড়লেও কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির দাম। আজ মোট ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ১৬ কোটি ৯৬ লাখ ৬৩ হাজার ৯৫৬টি সিকিউরিটিজ লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৫ কোটি ৪২ লাখ ২১ হাজার ৬৭০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আজ আগের কার্যদিবসের তুলনায় ৩২.৩৭ পয়েন্ট কমে ৪৮৬৯.০১ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ মূল্যসূচক ১৫.৬৬ পয়েন্ট কমে দাঁড়ায় ১৮৭৭.৭৭ পয়েন্টে এবং শরীয়াহ ভিত্তিক ডিএসইএস সূচক ১১.১৩ পয়েন্ট কমে ১০১৮.২৮ পয়েন্টে নেমে এসেছে।

লেনদেনে টাকার পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো : আনোয়ার গ্যালভানাইজিং, বারাকা পতেঙ্গা পাওয়ার, স্কয়ার ফার্মা, সামিট অ্যালায়েন্স পোর্ট, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, শাহজিবাজার পাওয়ার, তৌফিকা ফুড, ওরিয়ন ইনফিউশন এবং সোনালী পেপার।

দর বৃদ্ধির শীর্ষে রয়েছে : রহিমা ফুড, আনোয়ার গ্যালভানাইজিং, আইএফআইসি ব্যাংক, বিডি থাই ফুড, ফার কেমিক্যাল, এবি ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ফার ইস্ট নিটিং, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড এবং আইএসএন লিমিটেড।

দর কমার শীর্ষে রয়েছে : সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, স্যালভো কেমিক্যাল, তিতাস গ্যাস, জুট স্পিনার্স, তৌফিকা ফুড, শাইনপুকুর সিরামিক এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট