সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

দীর্ঘ পাঁচ দশক পর বাউফলে কলেজ প্রতিষ্ঠাতাকে স্মরণ : মরহুম সৈয়দ আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বাউফলের শিক্ষা আন্দোলন ও উন্নয়নের এক উজ্জ্বল নাম মরহুম আলহাজ্জ সৈয়দ আহমেদ। বাউফল সরকারি কলেজের এই প্রতিষ্ঠাতা ও বরেণ্য রাজনীতিককে দীর্ঘ পাঁচ দশক পর গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করলো এলাকাবাসী। তাঁর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, প্রভাষক শহিদুল ইসলাম ও প্রভাষক এনামুল হক সায়েম,মরহুম সৈয়দ আহমেদের কনিষ্ঠ ছেলে বাউফল উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক স্যামুয়েল আহমেদ লেলিন।
এছাড়া উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক–কর্মকর্তা, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, মরহুম সৈয়দ আহমেদ ছিলেন একজন দূরদর্শী শিক্ষানুরাগী, যিনি বাউফলের শিক্ষার আলো ছড়িয়ে দিতে আজীবন কাজ করেছেন। তাঁর প্রতিষ্ঠিত বাউফল সরকারি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি এ অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের অন্যতম ভিত্তি। আগামী প্রজন্মকে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে তাঁর অবদান অনন্য—তাঁরা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, সৈয়দ আহমেদের স্বপ্ন ও আদর্শ বাউফলের মানুষের পথচলায় সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মতো দেশপ্রেমিক, মানবিক ও শিক্ষানুরাগী মানুষের স্মরণই সমাজকে আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে।
আলোচনা শেষে মরহুম সৈয়দ আহমেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews