বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে শ্রমিক নিহত

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫




বান্দরবানে রাবার বাগানে বন্যহাতির আক্রমণে আব্দুল হক (৪০) নামে এক রাবার শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) ভোরে রাবার কষ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পুনর্বাসন পাড়ার বাসিন্দা মৃত মিনাজ উদ্দিনের ছেলে।

সোনাইছড়ি ইউনিয়নের স্থানীয় এক বাসিন্দা জানান, ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাইয়াঝিরি রাবার বাগানে কাজ করার সময় হঠাৎ একটি বন্যহাতি আব্দুল হকের ওপর আক্রমন চালায়। এ সময় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে তার ছেলে ও ভাই আব্দুল হাকিম এবং সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির এসআই লোকমান সহ পুলিশের একটি দল ঘটনা স্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, ঘটনাটি সত্য। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।

বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আব্দুর রহমান বলেন, বন্যহাতির আক্রমণে কেউ মারা গেলে নিয়ম অনুযায়ী মামলা ও তদন্ত হবে। বন্যপ্রাণী আইনের বিধান অনুযায়ী নিহতের পরিবার ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হলে ক্ষতি পূরণ পাবেন বলে জানান তিনি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews