1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের প্রতিরোধ গড়ে তুলতে হবে: সমাজ কল্যাণ উপদেষ্টা - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের প্রতিরোধ গড়ে তুলতে হবে: সমাজ কল্যাণ উপদেষ্টা

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ-এর উদ্যোগে ‘তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক উৎসব, ২০২৫ এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধে যে বয়সের ছেলে-মেয়েদের দেখেছিলাম, ২৪ এর যুদ্ধে আবার সেই তরুণ ছেলে-মেয়েদেরকে রাস্তায় খুব কাছে থেকে তোমাদের পাশে থেকে দেখলাম। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভেতরে যে স্পৃহা, এনার্জি, যে শক্তি আমি দেখেছি, আবার নতুন করে দেশটাকে গড়তে তোমরা সেই সাহসিকতাকে কাজে লাগাবে।

তিনি বলেন, আমি চাই সেই বাংলাদেশ গড়ে উঠুক। উপদেষ্টা আরও বলেন, সারা পৃথিবী বলবে, বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশে নারী ও শিশুরা নিরাপদ। তিনি নতুন দেশে নতুন করে নারী ও শিশু নির্যাতন বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে তরুণদের কাছে প্রত্যাশা করেন।

উপদেষ্টা বলেন, ন্যায্যতা, সাম্য, সুশাসন একটি রাষ্ট্র গণতন্ত্রের স্বপ্নগুলো নিয়েই সেদিন শুরু হয়েছিল । কিন্তু আমরা গণতন্ত্রের শিকড় গড়তে পারলাম না। শারমীন এস মুরশিদ আরো বলেন,  আমরা ১৬টি বছর  পথ হারিয়ে ফেললাম , চলতে চলতে এমন ভ্রান্ত পথে চললাম, দেশে অত্যাচারের পাহাড় গড়ে উঠলো। স্বৈরতন্ত্রের আবির্ভাব দেখলাম, তার চরম বিকাশ দেখলাম। যার ফলে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো ২৪ এর জুলাই যুদ্ধে জেগে উঠল নতুন করে আবার সেই প্রজন্ম, তরুণ প্রজন্ম। আমি আবার সেই তরুণ ছেলেমেয়েদেরকে দেখতে পেলাম।

তিনি বলেন, নতুন করে বাংলাদেশ গড়ার সুযোগ দ্বিতীয়বার যে আমরা পেতে পারি, তা ছিল কল্পনার অতীত। উপদেষ্টা বলেন,  ২০২৪ এর জুলাই যুদ্ধে তোমরা যে ঐক্য সৃষ্টি করেছিলে, সেটা ভেঙে যেতে দেওয়া হবে না। শারমীন এস মুরশিদ আরো বলেন, মতাদর্শের ভিন্নতায় ভেঙে যেতে দেওয়া যাবে না দেশকে।

ভালোবেসে সকলে এক জায়গায় দাঁড়াবে— এ প্রত্যাশা করেন তিনি।  উপদেষ্টা পরে দেশ গড়ার শপথ বাক্য পাঠ করান।

 

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট