1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন : সিইসি - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন : সিইসি

মোঃ শাহজাহান খান
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। এ জন্য তিনি দলগুলোর সহযেগিতা কামনা করেন।

তিনি বলেন, যাবতীয় প্রস্তুতি নেওয়ার পরও রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব পোষণ না করলে আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থেকে যাবে। তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাদের স্বতস্ফুর্ত সহযোগিতা প্রত্যাশা করছি।

আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সেমিনার কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপে সভাপতির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।  সিইসি বলেন, রাজনীতিবিদদের সঙ্গে কাজ করতে গিয়ে স্পষ্টভাবে বুঝেছি যে, রাজনৈতিক দল ও তাদের সদস্যদের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা সম্ভব নয়।

সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা  চেয়ে তিনি বলেন, আপনারা জাতীয় নেতা; আপনারা আমাদের চাইতে ভালো জানেন, কারণ দেশ পরিচালনার দায়িত্বে আপনারাই থাকেন। আমরা বিশ্বাস করি দেশের ব্যাপারে আপনারা কারো চাইতে কম ভাবেন না।

একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ইসির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য আমাদের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হবে। যত ঝড়-ঝঞ্ঝাটই আসুক না কেন, আমরা সেসব মোকাবিলা করে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিতের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।

এ এম এম নাসির উদ্দিন বলেন, দায়িত্ব নেওয়ার পর ভোটার তালিকা হালনাগাদসহ আমাদের অনেক বড় কাজ করতে হয়েছে। এছাড়াও কিছু নতুন কাজে হাত দিয়েছি, যা আগে কেউ করেনি। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা হাল ছাড়িনি; এগিয়ে যাচ্ছি।
নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও পরের দিন-এই তিন ধাপে যাতে কোন সমস্যা সৃষ্টি না হয়, সেজন্য সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

সিইসি বলেন, সংলাপের মূল লক্ষ্য আচরণবিধি পালনের বিষয়টি নিশ্চিত করা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ও কর্মীদের দলের পক্ষ থেকে আচরণবিধি মানার বিষয়ে প্রভাবিত করতে হবে। যথাযথভাবে আচরণবিধি পালন করা হলে আমাদের কাজ সহজ হয়ে যাবে।তিনি আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর দেশ গড়ার প্রাথমিক শর্ত সুন্দর নির্বাচনের আয়োজন করা। এর মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করা গেলে দেশের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা যাবে।

সংলাপে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, তাহমিদা আহমেদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকার প্রমুখ।সকালের সংলাপে অংশ নেওয়া ৬টি দল হল- বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।

দুপুর ২টা থেকে আরও ৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইসির সঙ্গে সংলাপে বসবে। দলগুলো হল- বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট