1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় সেনাবাহিনী-র‌্যাব-বিজিবি-পুলিশের যৌথ নিরাপত্তা বলয়

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

চব্বিশের গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায় ঘোষণা করতে যাচ্ছেন।সকালে ট্রাইব্যুনাল এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং অন্যান্য বিশেষায়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। সাঁজোয়া যানসহ সেনাবাহিনীর সদস্যরাও সেখানে দায়িত্ব পালন করছেন।

দোয়েল চত্ত্বর এলাকায় বাংলাদেশ শিশু একাডেমির গেইট ও আশপাশেও বিজিবির অতিরিক্ত টহল লক্ষ্য করা গেছে। নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে দোয়েল চত্বর থেকে শিক্ষাভবনমুখী সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পথচারীদের চলাচল সীমিত করা হয়েছে।

ট্রাইব্যুনালে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রতিটি ফটকে বসানো হয়েছে চেকপোস্ট। আইডি কার্ড দেখালে পায়ে হেঁটে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি চেয়ে ট্রাইব্যুনাল এলাকায় প্লেকার্ড হাতে অবস্থান নিয়েছেন একাধিক শহীদ পরিবারের সদস্যরা।

মামলার অন্য দুই আসামি হলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে দুটি মামলা আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে সংঘটিত গুম-খুনের ঘটনায় করা। আরেকটি মামলা করা হয়েছে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায়।

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট