শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র: মাদুরো

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫




ক্যারিবিয়ান দেশগুলোতে হামলা করার উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

বুধবার (১২ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন প্রেসিডেন্ট। ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের হামলাকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেন তিনি। ঐ হামলার মতোই ক্যারিবিয়ান দেশগুলোতে আক্রমণকে বৈধ প্রমাণে মিথ্যা গল্প ফাঁদছে যুক্তরাষ্ট্র বলে দাবি তার।

মাদুরো বলেন, যেহেতু তারা আমাদের কাছে কোনো পারমাণবিক কিংবা ধ্বংসাত্মক অস্ত্র থাকার প্রমাণ পায়নি, তাই অদ্ভুত সব কাল্পনিক গল্প ছড়াচ্ছে। যেসব এতটাই ভুয়া যে, স্বয়ং যুক্তরাষ্ট্রের মানুষেরাই এগুলো বিশ্বাস করছেনা।

এর আগে, গতকাল ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় প্রাণ গেছে অন্তত ৬ জনের। এ নিয়ে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews