1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মারধর মামলায় সাবেক মন্ত্রী কামরুলকে গ্রেফতার দেখানো হলো ! - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি!

মারধর মামলায় সাবেক মন্ত্রী কামরুলকে গ্রেফতার দেখানো হলো !

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

রাজধানীর কোতোয়ালি থানার এক মারধর মামলায় সাবেক সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সাবেক এই মন্ত্রীকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।

পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে কোতোয়ালি থানা পুলিশ। আদালত শুনানি শেষে কামরুল ইসলামের গ্রেফতার আবেদন মঞ্জুর করে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ ফেব্রুয়ারিতে মামলাটি ঢাকা আইনজীবী সমিতি কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী বাবু দায়ের করে। মামলকটিতে কামরুল ইসলাম ১৯ নম্বর আসামি।

কামরুল ইসলামের আইনজীবী আফিতাফ মাহমুদ চৌধুরী বলেন, ‘২০২৪ সালে ৪ আগস্ট একটি মারধর করার মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার আবেদন করা হয়। মামলায় কোথাও তার সম্পৃক্ততা না পেলেও তাকে গ্রেফতার দেখানো হচ্ছে।’

কামরুল ইসলামকে আদালতে কড়া পুলিশি নিরাপত্তা বেষ্টনীর ভেতরে আদালতে তোলা হয়। হাজিরা শেষে আবার হাজত খানায় নেওয়া হয়।

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট