মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

পঞ্চগড়ের বোদায় ৪ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫




পঞ্চগড়ের বোদায় মেয়াদোউত্তীর্ণ ঔষধ  ও মূল্য বৃদ্ধি করে বিক্রির অপরাধে ৪ ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবারা (১০ নভেম্বর) বিকালে বোদা বাজারে অভিযান পরিচালনা করে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ঔষধ তত্ত্ববধায়ক ইরফাত হোসেন, বোদা বাজার বণিক সমিতির সভাপতি ফিরোজ আলম চৌধুরী ও বোদা থানা পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর বিভিন্ন ধারায় বোদা বাজারের ঔষধ ব্যবসায়ী আব্দুল আজিজকে ৫ হাজার, রশিদ ইসলামকে ২০ হাজার, সাইরুল ইসলামকে ১৫শত, বেলাল হোসেনকে ১৫ শতক টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews