1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ডাকাত রিফাত বাহিনীর প্রধান রিফাতকে অস্ত্রগুলি সহ গ্রেফতার করেছে র‍্যাব! - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

ডাকাত রিফাত বাহিনীর প্রধান রিফাতকে অস্ত্রগুলি সহ গ্রেফতার করেছে র‍্যাব!

শেখ সাদী সুমন , ব্রাহ্মণবাড়িয়া
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত সশস্ত্র হামলার ঘটনায় ২ জন নিহত ও ৪ জন গুলিবিদ্ধ হওয়ার পর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে রিফাত বাহিনীর প্রধান রিফাতসহ আরও একজনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১০ নভেম্বর) ভোররাতে র‍্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি অভিযানিক দল ও জেলা পুলিশের সহায়তায় বাঞ্ছারামপুর উপজেলার উজানচর খোসকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করে

র‍্যাব-৯ সূত্র জানায়, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজারের আধিপত্য নিয়ে খোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনী ও নূরজাহানপুর গ্রামের শিপন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১ নভেম্বর রাতে এ বিরোধ রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়।

রাত ৮টার দিকে শিপন গণিশাহ মাজার সংলগ্ন একটি রেস্তোরায় খাবার খাওয়ার সময় রিফাত বাহিনী অতর্কিত হামলা চালায়। এতে শিপন, ইয়াসিন ও নুরআলম গুলিবিদ্ধ হন। পরে পাল্টা হামলায় রিফাত বাহিনীর প্রতিপক্ষও সশস্ত্র আক্রমণ চালালে স্থানীয় এমরান মাষ্টার গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে শিপন মারা যান এবং পরদিন চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিনের মৃত্যু হয়।
ঘটনার পর থেকে এলাকায় র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে। এর ধারাবাহিকতায় ৭ নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি এলাকায় র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৮টি পাইপগানসহ ৪৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট