1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পক্ষপাতের অভিযোগে বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধানের পদত্যাগ - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

পক্ষপাতের অভিযোগে বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধানের পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
পদত্যাগ করেছেন বিবিসির প্রধান টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টারনেসও। একটি তথ্যচিত্রের শেষটা ঘিরে বির্তকের জেরে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিষয়টি নিশ্চিত করে ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, দীর্ঘদিন ধরেই ‘প্যানোরামা’ নামে অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্রকাশ করে আসছে বিবিসি।
দ্বিতীয়বার প্রেসিডেন্টের কুর্সিতে বসার পরে ট্রাম্পকে নিয়ে একটি পর্ব করে তারা। নাম দেওয়া হয় ‘Trump: A Second Chance?’ ২০২৪ সালের ২৮ অক্টোবর প্রকাশিত হয় সেই পর্ব। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।
অভিযোগ, ট্রাম্পের বক্তব্য বিবিসি ইচ্ছাকৃতভাবে এমনভাবে এডিট করেছে, যাতে ভুল বার্তা যায়। বিভিন্ন ভাষণের অংশ জোড়াতালি দিয়ে তৈরি করা হয়েছে। এই অভিযোগ ঘিরেই তোলপাড় শুরু হয়।
এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ট্রাম্পও। তার প্রেস সচিব ক্যারোলিন লেভিট বিবিসিকে ‘শতভাগ ভুয়া সংবাদমাধ্যম’ ও ‘প্রোপাগান্ডা মেশিন’ বলে ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন।
এ নিয়ে তীব্র সমালোচনার মুখে রোববার রাতে পদত্যাগের সিদ্ধান্ত জানান পাঁচ বছর ধরে মহাপরিচালকের দায়িত্বে থাকা টিম ডেভি। পদত্যাগপত্রে তিন ‘সব ভুল আমার’ বলে স্বীকার করে নেন। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিতর্কে তিনি ব্যাপক চাপে পড়েছিলেন। তার সঙ্গে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নিউজ বিভাগের সিইও ডেবোরা টারনেসও।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট